1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

রূপসায় বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৫

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

 

কন্ঠ প্রতিবেদন।।খুলনার রূপসা উপজেলার কাজদিয়া বাজারে ফেসবুকে করা পোস্টকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত আহত হয়েছেন ৫ জন।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উপজেলার কাজদিয়া বাজারে ওবায়েদ ফার্মেসির সম্মুখে এ হামলার ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় খুলনা-৪ আসনে বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও যুক্তরাজ্য বিএনপি’র সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক পৃথক পৃথক গণসংযোগ করে আসছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণায় পারভেজ মল্লিকের রূপসা উপজেলা সদর কাজদিয়া বাজারে আসার কথা ছিল। এমন খবর পেয়ে যুক্তরাজ্য বিএনপি’র সাবেক ছাত্রনেতা শান্ত শেখ এর নেতৃত্বে তার অনুসারীরা কাজদিয়া বাজারে অবস্থান করছিলেন। এমন সময় বিএনপি’র প্রতিপক্ষ গ্রুপের কতিপয় সদস্য তাদের উপর হামলা চালায়। এতে শান্ত শেখ, শাহজাহান ও ইমরানসহ পাঁচজন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.