1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

 

খুলনার রূপসা উপজেলার জাবুসা গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত আবুল হাসান ওরফে বিহারী হাসান (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত আবুল হাসান জাবুসা গ্রামের মৃত সিরমান শেখের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার ২ জুলাই রাত ৮টার দিকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় ও স্বজন সূত্রে জানা যায়, কয়েক দিন আগে আবুল হাসানের বাড়িতে ভ্যানে করে অতিথি এলে ভ্যানটি চুরি হয়ে যায়। এ ঘটনায় তিনি একই এলাকার রাশেদ শেখ ওরফে অক্ষে বিহারীকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করেন। এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাবুসা চৌরাস্তা মোড়ে তার উপর হামলা হয়।

নিহতের স্বজনদের অভিযোগ, অকিদুজ্জামান অক্ষয়ের নেতৃত্বে সোহেল উদ্দিন, মইন উদ্দিনসহ ৮ থেকে ১০ জন হামলায় অংশ নেয়। হামলায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় দ্রুত ঢাকায় রেফার করেন। পরে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় জাবুসা এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মীর
জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য এখনো পাওয়া যায়নি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.