1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

রূপসায় কৃষি ব্যাংকের লকার ভেঙ্গে ১৬ লাখ টাকা লুট

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

 

ইমরুল ইসলাম ইমন।। কৃষি ব্যাংক পূর্ব রূপসা শাথা থেকে লকার ভেঙ্গে প্রায় ১৬ লাখ টাকা লুট করেছে সংঘবদ্ধ দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০ টা পর্যন্ত যেকোন সময়ে এ লুটের ঘটনা ঘটতে পারে বলে পুলিশ জানিয়েছে।তবে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।ব‌্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে লু‌টেরাদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।পুলিশ ও স্থানীয়রা জানায়, সপ্তাহের শেষ দিন ছিল বৃহস্পতিবার। এদিন বিকেল থেকে ব্যাংক বন্ধ ছিল। রাতে পাহারাদার ছিল না বলে স্থানীয়দের দাবি। শুক্রবার রাত ১০টার দিকে নিরাপত্তা প্রহরী ব্যাংকের মূল গেটের কলাপসিবল গেটের তালা কাটা দেখে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে ঘটনাটি রূপসা থানাকে অবগত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।তবে স্থানীয়দের মাধ্যমে জানা যায়, ওই ব্যাংকে প্রায় ২০ লাখ টাকা ছিল। সেখান থেকে ১৬ লাখ টাকা গায়েব হয়ে গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.