1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

রাজধানীতে লায়ন্স ক্লাবের পরিচ্ছন্ন অভিযান

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

 

স্টাফ রিপোর্টার।। সামাজিক সচেতনতা বৃদ্ধি, পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষ্যে রাজধানীতে ‘পরিচ্ছন্ন অভিযান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩-এর আওতাধীন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের উদ্যোগে গতকাল বাংলাদেশ সচিবালয়ের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়।লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩-এর ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোহাম্মদ শহিদুল ইসলাম এমজেএফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, দেশকে পরিচ্ছন্ন, সুন্দর ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সামাজিকভাবে কাজ করে যেতে হবে।লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ অভিযানটির উদ্বোধন করেন এবং সভাপতিত্ব করেন। তিনি বলেন, পরিচ্ছন্নতাকে শুধু কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্লাবের উপদেষ্টা ও জোন চেয়ারপার্সন লায়ন শেখ মোস্তাফিজুর রহমান। কর্মসূচির সার্বিক বাস্তবায়নে সহযোগিতা করেন ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন ও ক্লাব পরিচালক লায়ন শেখ মনিরুজ্জামান।বক্তারা পরিচ্ছন্নতা নিশ্চিত করতে কার্যকর আইন ও তার যথাযথ প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। যেখানে-সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং আইন অমান্যকারীদের জরিমানার আওতায় আনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তারা।এ সময় লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩-এর কেবিনেট ট্রেজারার লায়ন মোঃ মাহবুবুল হুদা, লায়ন শোয়েব, লায়ন পারভেজসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.