1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

ফুলতলায় বায়োগ্যাস পল্লীর উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

 

এস এম মমিনুর রহমান।।খুলনার ফুলতলা উপজেলায় ২৫ অক্টোবর রবিবার বিকাল চারটায় পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নের লক্ষ্যে ‘বরনপাড়া বায়োগ্যাস পল্লী’র উদ্বোধন করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর, খুলনার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানটি সিড ফাইন্যান্সিং মোঃ পারভেজ মোল্লার সঞ্চালনায় সভাপতিত্ব করেন অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোঃ রবিউল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ মাহফুজুর আলম খান, খুলনার বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন এবং খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্‌ হুরে জান্নাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুচি রানী সাহা উপজেলা নির্বাহী অফিসার ফুলতলা, বিষয়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবুল কালাম উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর খুলনা। সফল উদ্যোক্তা সফর গাজী প্রমি আক্তার লিজা সভাপতি শিরোমনি যুব উন্নয়ন সংস্থা, মোঃ রানা শেখ বায়োগ্যাস পল্লীর সুবিধা ভোগী দলনেতা মোঃ শামিম হাসান, শেখ আবুবকর জনাব মোঃ শামিম সরদার। এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বায়োগ্যাস প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ, বিকল্প জ্বালানির প্রসার এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থার প্রতি জনসচেতনতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। বায়োগ্যাস জৈব বর্জ্য ও গোবর থেকে উৎপাদন করা যায়। এর ব্যবহার রান্নার জ্বালানির বিকল্প হিসেবে ভূমিকা রাখার পাশাপাশি জৈব বর্জ্যের কার্যকর ব্যবস্থাপনা এবং পরিবেশদূষণ কমাতেও সহায়তা করতে পারে। গ্রামীণ এলাকায় এ ধরনের উদ্যোগ সম্প্রসারিত হলে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি স্থানীয় মানুষের আর্থসামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.