1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

যারা নারীদের অসম্মান করে, মিথ্যা বলে ও ভোটাধিকার হরণ করে তারা দেশপ্রেমিক হতে পারে না : তারেক রহমান

  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

 

ইমরুল ইসলাম ইমন।।বিএনপির চেয়ারম্যান তারেক রহমান খুলনায় এক নির্বাচনী জনসভায় বলেন, যারা নারীদের অসম্মান করে, মিথ্যা বলে ও ভোটাধিকার হরণ করে তারা দেশপ্রেমিক হতে পারে না।সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে খুলনার প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।তিনি নারীদের ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী—তাদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়।একটি রাজনৈতিক দলের নারীবিদ্বেষী বক্তব্যের তীব্র সমালোচনা করে তিনি বলেন, কর্মজীবী নারীদের অপমান পুরো দেশের জন্য লজ্জাজনক।তারেক রহমান অভিযোগ করেন, গত ১৫–১৬ বছরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে এবং বিরোধী নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন।তিনি বলেন, ২০২৪ সালের গণআন্দোলনের মাধ্যমে স্বৈরাচার বিদায় হয়েছে এবং ১২ ফেব্রুয়ারির নির্বাচনে মানুষ আবার ভোটাধিকার প্রয়োগ করবে।বিএনপি সরকার গঠন করলে দেশ পুনর্গঠন, নারীদের স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’, কৃষকদের জন্য কৃষি কার্ড, কৃষিঋণ মওকুফ, খুলনা অঞ্চলে শিল্প পুনর্জাগরণ, তরুণদের জন্য আইটি পার্ক এবং কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.