1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

যশোর কেশবপুরে মারপিটে যুবদল কর্মী নিহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

 

কন্ঠ প্রতিবেদন।। যশোরের কেশবপুরে পাওনা টাকাকে কেন্দ্র করে মনিরুল ইসলাম (৩৫) নামে এক যুবদল কর্মী মারপিটে নিহত হয়েছেন। বুধবার (১৮ জুন) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে।

নিহত মনিরুল ইসলাম উপজেলার বরণডালি গ্রামের আলী বক্সের ছেলে ও স্থানীয় যুবদলের কর্মী। বাদ মাগরিব জানাযার নামাজ শেষে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের সরসকাটি বাজারে মঙ্গলবার বিকেলে পাওনা টাকাকে কেন্দ্র করে বরণডালি গ্রামের মনিরুল ইসলাম ও রেজা হাসান সবুজের লোকজনের মধ্যে কথাকাটির একপর্যায়ে সংঘর্ষ লেগে যায়। সংঘর্ষে মনিরুল ইসলাম, কাশেম গাজী, জাকির হোসেন ও মিজানুর রহমান আহত হন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মনিরুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মনিরুল ইসলাম মারা যান। এ ঘটনায় পুলিশ বরণডালি গ্রামের রেজা হাসান সবুজ, লিটন হোসেন ও মশিয়ার রহমানকে গ্রেপ্তার করেছে।

চিংড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন বলেন, ঘটনা উল্লেখ করে নিহত মনিরুল ইসলামের ভাই মিজানুর রহমান বাদি হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছেন।

এ ব্যাপারে কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) খান শরীফুল ইসলাম বলেন, মামলার অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.