1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

মোরেলগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৩

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

 

কন্ঠ প্রতিবেদন।।বাগেরহাটের মোরেলগঞ্জে ডাকাত সন্দেহে ৪ জনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা । শুক্রবার (২৪ অক্টোবর) ভোররাত সাড়ে ৪টার দিকে চিংড়াখাল গ্রামে এ ঘটনা ঘটে। সকাল সাড়ে ১০ টার দিকে আহত অবস্থায় ওই ৪ জনকে স্থানীয় লোকজন একটি ভ্যানে করে মোরেলগঞ্জ হাসপাতালে পৌঁছে দেয়। চিকিৎসাধীন অবস্থায় মতিয়ার রহমান মারা যায়।

নিহত মতিয়ার রহমান বাগেরহাটের চরগ্রাম এলাকার মৃত রশিদ শেখের ছেলে।

আহতরা হলেন- ফকিরহাটের বেতাগা গ্রামের আজিজুল শেখের ছেলে আসাদুল শেখ (৪০), আড়পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জনি (৩৮) ও বাগেরহাটের ভাগা বাজার এলাকার বজলু হাওলাদারের ছেলে রুমান হাওলাদার (৩৭)।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, গুরুতর আহত অবস্থায় ৪ জনকে হাসপাতালে আনা হয়। এর কিছুক্ষণের মধ্যেই মতিয়ার রহমান মারা যায়। অপর আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য পুলিশ হেফাজতে খুলনা মেডিকলে কলেজ হাসপাতালের প্রিজন সেলে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে থানার ওসি মো. মতলুবর রহমান বলেন, গণপিটুনিতে নিহত মতিয়ার রহমানের মরদেহ পোস্টমর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত ৩ জনকে পুলিশ হেফাজতে চিকিৎসার জন্য খুলনায় স্থানান্তর করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আইনগত বিষয়টিও প্রক্রিয়াধীন আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.