1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

মাহবুব হত্যা মামলায় নিরীহদের আসামি করার অভিযোগে খুলনায় সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

 

কন্ঠ প্রতিবেদন।। মাহবুবুর রহমান হত্যা মামলায় তিন নিরীহ ব্যক্তিকে আসামি ও গ্রেপ্তারের অভিযোগ এনে ভুক্তভোগী পরিবারগুলো খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। শনিবার (১৯ জুলাই) বিকেল ৩টায় আয়োজিত এই অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন গ্রেপ্তার হওয়া কাজী রায়হানের স্ত্রী কামরুন নাহার কেয়া। উপস্থিত ছিলেন আসিফ মোল্লার স্ত্রী সাদিয়া আফরিন ও ইমন হাওলাদারের মা মনিরা খাতুন।বক্তারা বলেন, ১১ জুলাই খুলনার মহেশ্বরপাশায় মাহবুবকে গুলি ও রগ কেটে হত্যা করা হয়। ঘটনার পর তার পিতা একটি মামলা দায়ের করেন, যাতে রায়হান, আসিফ ও ইমনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়।তবে পরিবারগুলোর দাবি, সিসি ক্যামেরার ফুটেজে থাকা তিন মোটরসাইকেল আরোহীর সঙ্গে তাঁদের স্বজনদের কোনো মিল নেই। বিভ্রান্তিকর তথ্য ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবির ভিত্তিতে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।তাঁরা বলেন, কাজী রায়হান ঢাকায় পড়াশোনায় ব্যস্ত, আসিফ ও ইমন ব্যবসায়ী এবং কারোই এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা নেই। তদন্ত সঠিকভাবে পরিচালনা ও নিরীহদের হয়রানি বন্ধে প্রশাসনের প্রতি আহ্বান জানান তাঁরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.