1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

মানিকতলায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

 

দৌলতপুর প্রতিনিধি।। খুলনায় ট্রেনে কাটা পড়ে নাঈমুল ইসলাম (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৪ টার দিকে নগরীর মানিকতলা সেনপাড়া রেলক্রসিংয়ে ঘটনাটি ঘটে। বর্তমানে ওই যুবকের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।নিহত যুবক দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা এলাকার বাসিন্দা তোতা ইসলামের ছেলে। পেশায় সে একজন দিনমজুর ছিল।রেলওয়ে দৌলতপুর পুলিশ ফাঁড়ির এসআই মো. আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকেলের বৃষ্টির সময়ে নাঈম ইসলাম মানিকতলা সেনপাড়া রেলক্রসিং পার হয়ে মেইন রাস্তার দিকে যাচ্ছিল। খুলনা থেকে রাজশাহী গামী সাগরদাড়ি ট্রেনের সাথে নাঈম ইসলাম প্রথমে ধাক্কা লাগে। পরে ট্রেনের নিচে চলে গেলে তার ডান হাত এবং বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রেনের ধাক্কায় তারা শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরবর্তীতে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।খুলনা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. ফেরদৌস আলম খান বলেন, রাজশাহী গামী সাগরদাড়ি এক্সপ্রেসে কাটা পড়ে দিন মজুর নাঈম ইসলামের মৃত্যু হয়েছে। ঘটনাটি অসাবধানতাবশত হয়েছে। মরদেহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.