1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে: বকুল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

 

স্টাফ রিপোর্টার।। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং ও পরিবেশ ধ্বংস সমাজের সবচেয়ে বড় শত্রু উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেছেন, “যুবসমাজকে রক্ষা করতে হলে আমাদের স্কুল থেকেই সচেতনতা তৈরি করতে হবে। শিক্ষার্থীরাই পারে সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল করতে।বুধবার (১২নভেম্বর) সকালে খালিশপুর শিল্পাঞ্চলে “সবার আগে খুলনা”র আয়োজনে অনুষ্ঠিত বর্ণাঢ্য গণসচেতনতামূলক র‌্যালিতে প্রধান নেতৃত্ব দেন তিনি। র‌্যালিটি খালিশপুর ট্যাংক-লড়ি শ্রমিক ইউনিয়ন থেকে শুরু হয়ে পিপলস মোড় অতিক্রম করে খালিশপুর শিশুপার্ক হয়ে ঈদগাহ ময়দানে শেষ হয়। বকুল বলেন, আমরা চাই না আমাদের তরুণ প্রজন্ম মাদক, সন্ত্রাস বা ইভটিজিংয়ে জড়িয়ে পড়ুক। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে সামাজিক দায়িত্ববোধ থেকে।পরিবেশ রক্ষা, সড়ক নিরাপত্তা এবং মানবিক সমাজ গঠনই আমাদের লক্ষ্য। র‌্যালিতে খালিশপুর থানাধীন ১২টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। সভাপতিত্ব করেন শেখ জাহিদুল ইসলাম এবং সার্বিক পৃষ্ঠপোষকতা করেন রকিবুল ইসলাম বকুল। এ সময় উপস্থিত ছিলেন শেখ জাহিদুজ্জামান, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ ইউনুছ আলী, মোঃ শহিদুল ইসলাম, হাসিনা খাতুন, আফরোজা পারভীন, ইসরাত জাহান প্রমুখ। শেষে ঈদগাহ ময়দানে অংশগ্রহণকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.