1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

ব্রাহ্মণবাড়িয়ায় দু’ভাগ হয়ে গেল ট্রেন

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

 

কন্ঠ প্রতিবেদন।। ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেন চলন্ত অবস্থায় দুই ভাগ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

বেসরকারি ব্যবস্থাপনায় চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের টিকিট কাউন্টারের সুপারভাইজার মহিউদ্দিন সজিব বলেন, ঢাকা থেকে আসা ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে আবার ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি ১ নম্বর লাইন থেকে ৪ নম্বর লাইনে যাওয়ার সময় রেলগেইট এলাকায় ‘ছ’ ও ‘জ’ বগির মাঝখান দিয়ে দুভাগ হয়ে যায়। দুই বগির মাঝের যন্ত্রাংশের কাপলিং হুক খুলে এ ঘটনা ঘটে। তিনি আরও বলেন, তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সে সঙ্গে বিকল্প উপায়ে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. রফিকুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২টার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া এসে পৌঁছায়। ঢাকায় যাওয়ার জন্য ট্রেনটি সান্টিং করার সময় দুভাগে ভাগ হয়ে যায়। মেরামত শেষে ট্রেনটি দুপুর ২টা ২০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.