1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

বেতন বাড়ল নারী ক্রিকেটারদের, কে কত পাবেন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

 

কন্ঠ প্রতিবেদন।।বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার অনুষ্ঠিত বোর্ডের পরিচালকদের সভায় নারী ক্রিকেটারদের মাসিক বেতন সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে।

নতুন এই বেতন কাঠামোতে, ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন ১ লাখ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করা হয়েছে। এর পাশাপাশি অধিনায়কের জন্য মাসিক ৩০ হাজার এবং সহ-অধিনায়কের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত ভাতা প্রদানের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৩৫ হাজার টাকা করা হয়েছে। ‘সি’ ক্যাটাগরির খেলোয়াড়রা আগে ৭০ হাজার টাকা পেতেন, এখন থেকে পাবেন ৯৫ হাজার। আর ‘ডি’ ক্যাটাগরিতে বেতন বেড়ে দাঁড়িয়েছে ৮০ হাজার টাকা, যা আগে ছিল ৬০ হাজার।

এই নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে। বোর্ডের চুক্তির বাইরে থাকা কোনো ক্রিকেটার জাতীয় দলে সুযোগ পেলে তারা প্রতি মাসে ৬০ হাজার টাকা করে বেতন পাবেন।নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার। ‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.