1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

বৃহত্তর জোটের পরিকল্পনা বিএনপির, ‍যুক্ত হতে পারে অনেক ইসলামী দলও

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

 

কন্ঠ প্রতিবেদন।।বাংলাদেশে অতীতের প্রায় সব নির্বাচনে একাধিক দলের জোট গঠনের ইতিহাস রয়েছে। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। মাঠের বাস্তবতাও সেই আভাসই দিচ্ছে। কয়েকটি ইসলামী দলের মধ্যে জোট গঠনের আলোচনা শোনা যাচ্ছে বেশ জোরেশোরেই।

এমন প্রেক্ষাপটে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর জোট গঠন করার পরিকল্পনা করছে বিএনপিও। এক্ষেত্রে অতীতে আন্দোলন সংগ্রামে যসব দল বিএনপির সঙ্গে যুক্ত ছিল তাদেরকেই প্রাধান্য দিতে চায় দলগুলো।

বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, স্বৈরাচারের পতনের আগেও আমরা যে একত্রিশ দফা প্রণয়ন করেছি সেখানেও আমাদের অঙ্গীকার আছে, ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা আমাদের যুগপৎ সঙ্গী ছিল তাদের সঙ্গে ঐক্যমতের জাতীয় সরকার গঠনের কথা আছে, সেই জোটটিই আরও সম্প্রসারিত হবে এখন।

তিনি আরও বলেন, আরো অনেকে সেখানে যুক্ত হতে পারে, অনেক ইসলামী দলও আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। তবে নির্বাচনী জোট গঠনের বিষয়ে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির সঙ্গে এখনো কোনো আলোচনা হয়নি বলেও জানান বিএনপির এই সিনিয়র নেতা।

তিনি বলেন, এনসিপির সঙ্গে এখনো আলোচনা হয়নি, তবে একদম যে হবে না সেটাও তো উড়িয়ে দেওয়া যায় না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.