1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

বৃক্ষ নিধনের অভিযোগে খুলনা পিএমজির অপসারণ দাবিতে বাপার মানববন্ধন ও সমাবেশ

  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬

 

এসকে জামান।। বৃক্ষ নিধনের অভিযোগে খুলনার পোস্ট মাস্টার জেনারেল (পিএমজি) কবির আহমেদের দ্রুত অপসারণ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) খুলনা শাখা।
রোববার সকালে খুলনা পিএমজি কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বাপার নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পরিবেশ সচেতন নাগরিক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।সমাবেশে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের নেতা এড. মো: বাবুল হাওলাদারে তার বক্তব্যে বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। অথচ দায়িত্বশীল পদে থেকে নির্বিচারে বৃক্ষ নিধনের মতো কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি অভিযোগ করেন, খুলনা পিএমজি কার্যালয় প্রাঙ্গণে দীর্ঘদিনের পুরোনো ও পরিবেশবান্ধব গাছ কেটে ফেলার ঘটনায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এসময় তিনি আরও বলেন, একটি সবুজ ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে সরকারি প্রতিষ্ঠানগুলোকেই পরিবেশ সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কিন্তু উল্টোভাবে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে বৃক্ষ নিধনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। তাই অবিলম্বে অভিযুক্ত কর্মকর্তা কবির আহমেদকে অপসারণ করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষা ও বৃক্ষ সংরক্ষণের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.