1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে খুলনায় মানববন্ধন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

 

বিশেষ প্রতিবেদক।। সর্বস্তরের মানবাধিকার প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য, এই শ্লোগানকে সামনে রেখে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে খুলনায় আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র’র মানববন্ধন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১০ ডিসেম্বর বুধবার দুপুরে খুলনা রেলস্টেশনে বিভিন্ন মানবাধিকার সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।এতে অংশগ্রহণ করেন আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র।পরে র‍্যালি শেষে সংস্থার পক্ষ থেকে অস্থায়ী কার্যালয়ে এসে আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র’র নির্বাহী পরিচালক শাহবাজ জামান।সভাপতিত্ব করেন সংস্থার উপদেষ্টা শেখ আবু আসলাম বাবু।মানবাধিকার বিষয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ওয়াহিদ মুরাদ,সহ সম্পাদক এস এম মমিনুর রহমান,সহ সভাপতি কাজী মিজানুর রহমান মিজান,নজরুল ইসলাম,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আপেল মাহমুদ, লাইফ মেম্বার বিবেকানন্দ ঢালী,খুলনা বিভাগীয় সভাপতি দুলাল হোসেন,নতুন তাঁরার প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর রহমান মিনা,নাট্য ব্যক্তিত্ব সালাম মোড়ল, সাংবাদিক আকতার হোসেন বাবলু, সুব্রত বিকাশ মণ্ডল,রাসেল মিনা।সংস্থার পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী নাঈম হাসান, শেখ মাইনুল ইসলাম, সাকিব হোসেন শোভন, জসিম সরদার, কাজী রায়হান হোসাইন, শেখ আরিফুল ইসলাম, মোহাম্মদ মাহফুজুর রহমান,আব্দুল কুদ্দুস,গোলাম মোস্তফা প্রমুখ।র‍্যালি ও মানববন্ধন শেষে অলোচনা সভা পরিচালনা করেন সংস্থার খুলনা বিভাগীয় সম্পাদক আজমল হোসেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.