1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

বিদেশে নেয়ার বিষয়ে আশাবাদী মেডিকেল বোর্ড-ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া

  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

 

কন্ঠ প্রতিবেদন।। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড আশাবাদী বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বুধবার (১০ ডিসেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি।ডা. এ জেড এম জাহিদ বলেন, গত শুক্রবার খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার কথা হয়েছিল। কিন্তু একদিকে এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি, অন্যদিকে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা ওই সময় ফ্লাই করা অবস্থা না থাকায় আমরা তাকে দেশের বাইরে স্থানান্তর করতে পারিনি। কিন্তু মেডেকেল বোর্ড ও চিকিৎসকরা খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতির জন্য পরামর্শ দিয়েছেন। সেই মতো আমাদের চিকিৎসকরা চেষ্টা করে যাচ্ছেন।তিনি বলেন, খালেদা জিয়া যেন পৃথিবীর সর্বোচ্চ চিকিৎসা পান সেই লক্ষ্যে এখানে রেখেই দেশি-বিদেশি চিকিৎসকদের পরামর্শ মতো কাজ করা হচ্ছে। মেডিলে বোর্ডসহ আমরা সবাই খুবই আশাবাদী যে উনার সুচিকিৎসা নিশ্তিত করা যাবে এবং পরবর্তীতে তাকে বিদেশে স্থানান্তর করা হবে।খালেদা জিয়াকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে জানিয়ে ডা. এ জেড এম জাহিদ বলেন, খালেদা জিয়া ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন। তার সুস্থতার জন্য দেশের মানুষ যেভাবে দোয়া করছেন সেটা যেন অব্যহত থাকে সেই কামনা করছি আমরা।উল্লেখ্য, গত ২৩ নভেম্বর হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়ার শরীরে আরও কিছু জটিলতা দেখা দেয়। বিভিন্ন অঙ্গের কার্যক্ষমতায় সীমাবদ্ধতা তৈরি হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এসব কারণে বিদেশে স্থানান্তরের মতো শারীরিক স্থিতিশীলতা এখনো অর্জিত হয়নি। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে।এদিকে খালেদা জিয়াকে দেখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান প্রতিদিনই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাওয়া-আসা করছেন। একইসঙ্গে চিকিৎসার তদারকিও করছেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.