1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

বিএনপি জনগণকে রেখে পালিয়ে যাওয়ার দল নয় : ডা. জাহিদ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

 

কন্ঠ প্রতিবেদন।।বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি তাদের কার্যকলাপে প্রমাণ করেছে যে, এটি জনগণের পাশে থাকা দল। বিএনপি জনগণকে রেখে পালিয়ে যাওয়ার দল নয়।

বুধবার (২২ অক্টোবর) দিনাজপুরের বিরামপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন কমিটির সদস্যদের পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপি মুক্তিযোদ্ধাদের ভেতর থেকে গড়ে ওঠা শহীদ জিয়াউর রহমানের আদর্শের একটি দল এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল। এই দল জনগণের পাশে থাকতে চায়। অতীতে যেমন জনগণের পাশে ছিল, ভবিষ্যতেও তেমনি পাশে থাকবে।
এর আগে তিনি উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন। এ সময় বীর মুক্তিযোদ্ধাসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.