1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

বাংলাদেশ পুলিশ দেশমাতৃকায় এক অতন্দ্র প্রহরী, নেগেটিভিটির পাশাপাশি আছে ইতিবাচক বর্ণিল কর্মকাণ্ডও : এসকে জামান

  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬

 

কন্ঠ ডেস্ক।। বাংলাদেশ পুলিশ দেশমাতৃকায় এক অতন্দ্র প্রহরী, নেগেটিভিটির পাশাপাশি ইতিবাচক কর্মকাণ্ডও তুলে ধরা প্রয়োজন।দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।

দিনরাত নিরবচ্ছিন্ন দায়িত্ব পালন করে তারা সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস দমন, ছিনতাইকারী ও অপরাধী চক্রের সদস্যদের গ্রেপ্তার—এসব কার্যক্রমের মাধ্যমে প্রতিনিয়ত অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ বাহিনী।

দেশের বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে বহু সন্ত্রাসী ও অপরাধীকে আইনের আওতায় আনা হচ্ছে। একই সঙ্গে উদ্ধার করা হচ্ছে অবৈধ অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য। এসব অভিযানের মাধ্যমে সমাজে নিরাপত্তা জোরদার হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে আস্থাও বাড়ছে।এছাড়া জাতীয় দিবস, ধর্মীয় উৎসব, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠান কিংবা জনসমাগমপূর্ণ স্থানে নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ পুলিশ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে।

অনেক সময় নিজেদের জীবন ঝুঁকিতে রেখেই তারা দায়িত্ব পালন করেন।যদিও বিভিন্ন সময়ে পুলিশের কিছু কর্মকাণ্ড নিয়ে সমালোচনা ও নেতিবাচক খবর সামনে আসে, তবে সেই সঙ্গে তাদের অসংখ্য ইতিবাচক অবদানও রয়েছে।

তাই দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের ইতিবাচক কর্মকাণ্ডগুলোও গণমাধ্যমে সমানভাবে তুলে ধরা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। এতে করে বাহিনীর সদস্যরা আরও উৎসাহিত হবেন এবং জনগণের আস্থা আরও দৃঢ় হবে।
শাহবাজ জামান (সভাপতি)
বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.