1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

বটিয়াঘাটা থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ মারুফ হোসেন

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬

 

বটিয়াঘাটা প্রতিনিধি।।খুলনার বটিয়াঘাটা থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন মোঃ মারুফ হোসেন।গত শুক্রবার সন্ধ্যায় তিনি থানার দায়িত্বভার গ্রহণ করেন।জানা যায়, মোঃ মারুফ হোসেন এর আগে খুলনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি বটিয়াঘাটা থানার বিদায়ী ওসি খন্দকার হাফিজুর রহমান বদলিজনিত কারণে ডুমুরিয়া থানায় যোগদান করায় শূন্য পদে মোঃ মারুফ হোসেনকে পদায়ন করা হয়।নবাগত ওসি মোঃ মারুফ হোসেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে দক্ষতা ও সুনামের পরিচয় দিয়েছেন।দায়িত্ব গ্রহণের পর তিনি বটিয়াঘাটা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।একই সঙ্গে তিনি এলাকার জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।নবাগত ওসির যোগদানে বটিয়াঘাটা থানার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক প্রত্যাশার সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.