1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

বটিয়াঘাটা উপজেলায় মৎস্য দপ্তরের উদ্যোগে ৩৩৩ কেজি পোনামাছ অবমুক্ত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

 

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি।। খুলনার বটিয়াঘাটা উপজেলায় মৎস্য দপ্তরের উদ্যোগে সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।কর্মসূচির আওতায় উপজেলার মোট ২০টি সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৩৩ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।জলাশয়ের মৎস্যসম্পদ বৃদ্ধি, দেশীয় মাছের উৎপাদন সম্প্রসারণ এবং সাধারণ মানুষের পুষ্টিচাহিদা পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর, খুলনা বিভাগের পরিচালক জনাব মোঃ জাহাঙ্গীর আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার জেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ বদরুজ্জামান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার জনাব থান্দার কামরুজ্জামান।এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ সেলিম সুলতান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ আবু বকর মোল্লা, জনাব খন্দকার ফারুক হোসেন, জাতীয় সংসদ সদস্যের প্রতিনিধি,বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃসোহরাব হোসেন মুন্সী,সাংবাদিক ইমরান হোসেন,মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মনির সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং নিয়মিত মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে দেশের মৎস্যসম্পদ আরও সমৃদ্ধ হবে। জলাশয়গুলোকে অবৈধ দখল ও দূষণমুক্ত রেখে মাছের প্রাকৃতিক প্রজনন ও উৎপাদনের উপযোগী পরিবেশ বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।বক্তারা আরও বলেন, মৎস্যসম্পদ দেশের আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই জলাশয় সংরক্ষণ, মাছের অভয়াশ্রম রক্ষা এবং অবৈধভাবে পোনা ও মা মাছ নিধন বন্ধে সবাইকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে।কর্মসূচি শেষে উপজেলার বিভিন্ন সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.