1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

বটিয়াঘাটার বারআড়িয়া ওয়ার্ড বিএনপি’র কার্যালয় উদ্বোধন ও দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

 

এইচ এম সাগর (হিরামন)।। সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও বিএনপি কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকাল ৫টায় বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল ও অফিস উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি নীতিশবরণ মন্ডলের সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপি কার্যালয় উদ্বোধন করেন, বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুল ইসলাম খান জনি, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিকু, আশিক উজ্জামান আশিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল মেম্বার, ওয়াহিদুজ্জামান, মোঃ কারিমুল ইসলাম ও শেখ মাসুদুজ্জামান মাসুদ। এছাড়াও উপস্থিত ছিলেন, সুরখালী ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদ কামাল, সাধারণ সম্পাদক শেখ হাফিজুর রহমান হাফিজ, ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবু বক্কর গাজী,বটিয়াঘাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জুয়েল বিশ্বাস, মোঃ হামিদার মোল্লা, শেখ এনামুল, উপজেলা ছাত্রদল নেতা বায়েজিদ হোসেন, মারুফ জমাদ্দার, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মফিজ, এস এম নাহিদ, আবুল কাশেম, মেহেদী হাসান, মোঃ হানিফ শেখ, মামুন, নাজমুল, মিল্টন শেখ ও মোবারক গাজীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তারা বিএনপিকে আরও সুসংগঠিত করে গণতান্ত্রিক আন্দোলন জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.