1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

বটিয়াঘাটায় ২০৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধিত, সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

 

বটিয়াঘাটা প্রতিনিধি।। খুলনার বটিয়াঘাটায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৮৫ জন এবং প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ১২০ জনসহ মোট ২০৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ জুলাই ২০২৪ সোমবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, সনদ ও উপহার তুলে দেন খুলনার জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান।অনুষ্ঠান টি পরিচালনা করেন সহকারী ভূমি কমিশনার (বটিয়াঘাটা)শোয়েব শাত ঈল ইভান।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য তাদের কঠোর পরিশ্রম, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফল। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের আদর্শে গড়ে উঠে ভবিষ্যতে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান বলেন, বটিয়াঘাটার শিক্ষার্থীরা মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছে। তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার ও মানবিক মূল্যবোধ চর্চার পরামর্শ দেন।

অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.