1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

বটিয়াঘাটায় রূপান্তরের আয়োজনে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

 

জাকারিয়া মোড়ল,বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি।।খুলনার বটিয়াঘাটায় পরিবেশ সংরক্ষণ ও সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রূপান্তরের আয়োজনে “শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) সকাল ১১টায় বটিয়াঘাটা ২নং সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। জার্মান সহযোগিতা ও HELVETAS Germany-এর সহায়তায় বাস্তবায়িত “Reducing Pollution and Improving the Ecology of the Sundarbans” প্রকল্পের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।সভায় ইয়ুথ ফর দ্য সুন্দরবনের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সহ-সভাপতি উদয় শঙ্কর রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোঃ সোহরাব হোসেন মুন্সী এবং সাংবাদিক আরিফুজ্জামান দুলু।এসময় আরো উপস্থিত ছিলেন,নাসিম উদ্দিন, ইসমাইল হুসাইন, শাহাবুদ্দিন, শাহীন সিরাজ, শুভ্র দেব ঢালি, সৌরভ গোলদার, দৃষ্টি গাইন, তিথি মন্ডল, খাদিজা খাতুন, সাথী ঢালী, ছন্দা বিশ্বাস, নিশাত তাসনিম অন্তি, নন্দিনীসহ ইয়ুথ ফর দ্য সুন্দরবনের সদস্যবৃন্দ।এছাড়াও প্রকল্প কর্মকর্তা সাকী রেজওয়ানা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।সভায় সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, দূষণ হ্রাসে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণদের অংশগ্রহণ জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।বক্তারা বলেন, সুন্দরবন বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।এর পরিবেশগত ভারসাম্য রক্ষায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনগণ এবং তরুণ সমাজকে একযোগে কাজ করতে হবে। প্রতিটি পাড়ায় মহল্লায় এ ধরনের শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা পরিবেশগত সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মত প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.