1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় শীর্ষ সন্ত্রাসী সাদ্দাম গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

 

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি।। খুলনার বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ বাহাদুর মুন্সি ও তাঁর ছোট ভাই সাংবাদিক মোঃ সোহরাব হোসেন মুন্সির বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় সাদ্দাম হোসেন নামে এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।
রোববার (১৩ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করে র‌্যাব-৬। পরে তাঁকে বটিয়াঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টার দিকে একদল সন্ত্রাসী বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ বাহাদুর মুন্সি ও তাঁর ছোট ভাই সাংবাদিক মোঃ সোহরাব হোসেন মুন্সির বাড়িতে প্রবেশ করে। এ সময় তাঁরা তাঁদের নাম ধরে গালিগালাজ করে এবং বাড়িতে না পেয়ে ঘরের দরজা-জানালায় গুলিবর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় সাংবাদিক মোঃ সোহরাব মুন্সি বাদী হয়ে বটিয়াঘাটা থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিজিটাল তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার আসামিদের শনাক্ত করা সম্ভব হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাদ্দাম হোসেনকে বটিয়াঘাটা থানায় হস্তান্তরের পর মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.