
বটিয়াঘাটা প্রতিনিধি: খুলনার বটিয়াঘাটা যুবদলের সদস্যসচিব মো. বাহাদুর মুন্সীর বাড়িতে গভীর রাতে গুলিবর্ষণের ঘটনায় প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।রোববার (৯ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বটিয়াঘাটা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন স্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ ও পথসভা অনুষ্ঠিত হয়।নেতাকর্মীদের অভিযোগ, গত ৮ আগস্ট দিবাগত রাতে দুর্বৃত্তরা বাহাদুর মুন্সী ও তাঁর ছোট ভাই বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন মুন্সীর নাম ধরে ডাকাডাকি করে। কোনো সাড়া না পেয়ে তারা বাহাদুর মুন্সীর ঘরের কেসি গেট, দরজা ও জানালায় গুলি ছোড়ে। এ সময় পরিবারের সদস্যরা ‘কারা, কারা’ বলে ডাক দিলে দুর্বৃত্তরা আরও দুটি ফাঁকা গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।গুলিবর্ষণের ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।বিক্ষোভ মিছিল ও পথসভায় বক্তারা বলেন, বাহাদুর মুন্সী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। দলের দুর্দিনে তিনি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। রাজনৈতিক মতপার্থক্য বা বিরোধের কারণে কোনো ব্যক্তির বাড়িতে গুলিবর্ষণের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা শুধু একজন ব্যক্তির নিরাপত্তা নয়, পুরো এলাকার জননিরাপত্তার জন্যও উদ্বেগজনক।বক্তারা আরও বলেন, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা দ্রুত উদঘাটন করতে হবে। একই সঙ্গে গুলিবর্ষণের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।বিক্ষোভ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, সদস্যসচিব খন্দকার ফারুক হোসেন, সাবেক সভাপতি খায়রুল ইসলাম খান জনি, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, সাবেক জেলা বিএনপির উপদেষ্টা আশিকুজ্জামান আশিক, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অহেদুজ্জামান ওয়াহেদ, ১ নম্বর জলমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রুহল মোমেন লিটন, ৪ নম্বর সুরখালী ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদ কামাল, ২ নম্বর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান আহম্মেদ, ৩ নম্বর গঙ্গারামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হাওলাদার, ৬ নম্বর বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিক মলঙ্গী, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক নিরু, শফিক মোল্যা, মারুফ হোসেন, মুছা আহম্মেদ, উপজেলা মহিলা দলের সভাপতি রেহেনা আফরোজ সুইটি, আসাবুর হাওলাদার, উপজেলা মহিলা দলের সদস্যসচিব কানিজ ফাতেমা, পলাশ মহালদার, উপজেলা ছাত্রদলের সভাপতি শাকিল আহম্মেদ, বাদল হাওলাদার, মাছুম বিল্লাহ, বিল্লাল হোসেন, মোস্তাকিন বিল্লাহ, হাফিজুর রহমান, নুপুর আক্তার, কাশমিরী ঢালীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।