1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

বটিয়াঘাটায় যুবদল নেতাকে গুলি, পিঠে ও ডান হাতে গুলি বিদ্ধ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

 

বটিয়াঘাটা প্রতিনিধি : খুলনার বটিয়াঘাটা উপজেলায় সোহেল পারভেজ (৩৬) নামে এক যুবদল নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১২টা ২০ মিনিটের দিকে উপজেলার ৭ নম্বর আমিরপুর ইউনিয়নের বড়পুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গুলিতে তাঁর পিঠ ও ডান হাত আহত হয়েছে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।আহত সোহেল পারভেজ ৭ নং আমিরপুর ইউনিয়নের বাসিন্দা। তাঁর বাবার নাম গনি শেখ। তিনি আমিরপুর ইউনিয়নের সাবেক ছাত্র দলের সভাপতি ও বর্তমানে উপজেলা যুবদলের সদস্য বলে জানা গেছে।পেশায় তিনি ঘেরে মাছ চাষ করেন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, মঙ্গলবার রাত ১২টা ২০ মিনিটের দিকে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে সোহেল পারভেজকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি চালানোর পর তাঁরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় সোহেলকে উদ্ধার করেন। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, সোহেলের শরীরে তিনটি গুলি লাগে। এর মধ্যে দুটি তাঁর পিঠে লাগে এবং একটি ডান হাতে লেগে বেরিয়ে যায়। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।কী কারণে এ হামলা চালানো হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হামলার পেছনের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তের বিষয়টি তদন্তসাপেক্ষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.