
বটিয়াঘাটা প্রতিনিধি।। খুলনার বটিয়াঘাটায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে কাজীবাছা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। শনিবার (১০ অক্টোবর) বটিয়াঘাটা উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে কাজীবাছা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন বটিয়াঘাটার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সেলিম সুলতানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।