1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

বটিয়াঘাটায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

 

বটিয়াঘাটা প্রতিনিধি।।খুলনার বটিয়াঘাটা উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (গতকাল) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত-ঈল ইভানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দিবসটি পালনের বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তাবনা তুলে ধরা হয়।সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ অফিসার ডাঃ তরিকুল ইসলাম, কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক, প্রকৌশলী গৌতম কুমার বিশ্বাস, সমাজসেবা অফিসার নিগার সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, সমবায় কর্মকর্তা জান্নাতুলনেছা, জনস্বাস্থ্য প্রকৌশলী সুমী আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা বসু তনু, বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পরাগ রায়, দপ্তর সম্পাদক রিপন রায়, সাংবাদিক সুদীপ্ত বিশ্বাস শুভ, সাংবাদিক চিরঞ্জিত মল্লিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।সভায় বক্তারা মহান ভাষা শহীদদের আত্মত্যাগের স্মৃতিকে সম্মান জানিয়ে দিবসটি যথাযথ ভাবগাম্ভীর্য ও জাতীয় মর্যাদায় উদযাপনের জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.