1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

বটিয়াঘাটায় বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে আসলেন ইউএনও

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

 

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি।। খুলনার বটিয়াঘাটা উপজেলা এইচ কে বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থান্দার কামরুজ্জামান। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা এবং অবকাঠামোগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপা বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নিগার সুলতানা, প্রকৌশলী গৌতম কুমার মন্ডল এবং বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন মুন্সী। সভায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিদ্যালয়ে যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থা না থাকায় বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ, সুপেয় পানির ব্যবস্থা, সাবমার্সিবল পাম্প স্থাপন, পাকা টয়লেট নির্মাণসহ শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগের বিষয়ে মতামত দেন। সভায় ম্যানেজিং কমিটির সদস্য শেখ মোঃ রাসেল হোসেন, শিক্ষক প্রতিনিধি দেব দুলাল জোয়াদ্দার, শিক্ষানুরাগী গৌরহরি বৈরাগী, উদ্যোক্তা নবনীতা মন্ডলসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।এ ছাড়া শিক্ষক অম্লান রায়, নিপা রানী বালা, সেতু গাইন, শিরীনা নাজনীন, কপিল বিশ্বাস, বৈশাখী বাছাড়, ডালিয়া মন্ডল, সীমা রানী মন্ডল, পিয়ালী রায়, ইভা ঢালী, অম্বিকা রাম ও মুক্তা সরকার এবং কর্মচারী সুমন কুমার কর্মকার, জীবন জোদ্দার, সুনীতা ঢালী, নিতাই সরকার, উত্তম মন্ডল ও বিবেক মন্ডল উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকবৃন্দ ও স্থানীয় এলাকাবাসীও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.