1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

বটিয়াঘাটায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

 

বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি।।খুলনা বটিয়াঘাটা উপজেলায় এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত হয়।মঙ্গলবার বটিয়াঘাটা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব থান্দার কামরুজ্জামান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, খুলনা। তিনি তাঁর বক্তব্যে বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরিতে ফিল্ড স্কুল কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি কৃষকদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ মোঃ আব্দুস সামাদ, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা এবং কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা। তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন এবং কৃষকদের সক্ষমতা উন্নয়নে পার্টনার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবু বকর সিদ্দিক। তিনি বটিয়াঘাটা উপজেলায় পার্টনার প্রকল্পের বিভিন্ন সফলতা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ভিডিও চিত্র প্রদর্শন করেন।খুলনা -১ আসনের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন এম ডি খায়রুল ইসলাম খান জনি,প্রকৃত কৃষকদের কৃষি প্রনেদনা সুষম বন্টন সহ বিভিন্ন বিষয় পরামর্শ দেন।এসময়ে আরো উপস্থিত ছিলেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুবকর মোল্লা,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুলতানা নাসরিন,বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃসোহরাব হোসেন মুন্সী,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যথাক্রমে পল্লব বিস্বাস লিটু,রিটু,ভারপ্রাপ্ত চেয়ারম্যান কৌশিক পাল,পার্থ দেব মন্ডল,কবির আকঞ্জি,সাংবাদি এনায়েত আলী বিশ্বাস,ইমরান হোসেন,শাহাবুদ্দিন দোলন,মনিরুল ইসলাম,রাসেল শেখ,সুদিপ্ত মল্লিক সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী, কৃষি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত। আলোচনা সভা শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে অভিজ্ঞতা বিনিময় এবং কৃষি উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.