1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

বটিয়াঘাটায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে প্রাইভেটকারের ধাক্কা, অল্পের জন্য রক্ষা আরোহীরা

  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

 

জাকারিয়া মোড়ল,বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি: খুলনা-চালনা মূল সড়কের বটিয়াঘাটা উপজেলার গোপালখালী ওয়াইসি রিসোর্টের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় গাড়িতে থাকা কোনো আরোহী হতাহত হননি।প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলা প্রাইভেটকারটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার বিকট শব্দে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। পরে গাড়িতে থাকা আরোহীদের নিরাপদে বের করে আনা হয়। দুর্ঘটনায় গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও অলৌকিকভাবে আরোহীরা বড় ধরনের কোনো আঘাত ছাড়াই রক্ষা পান।স্থানীয়দের ধারণা, অতিরিক্ত গতি কিংবা চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনার পর সড়কটিতে কিছু সময়ের জন্য স্থানীয়দের ভিড় সৃষ্টি হয়।এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্টরা বিষয়টি খতিয়ে দেখছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.