1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

বটিয়াঘাটায় জেলা প্রশাসক হুরে জান্নাতের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

 

বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি।।খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত সোমবার (১৩ জুলাই ২০২৬) বটিয়াঘাটা উপজেলায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন, উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন।সকাল ১১টায় তিনি উপজেলার ১নং জলমা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসবসেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় জেলা ও বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একাডেমির ৩৪ জন নারী ফুটবলারের মাঝে ফুটবল, জার্সি ও বুট বিতরণ করেন।পরে তিনি চক্রাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। এছাড়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেল অডিটোরিয়ামে উপজেলার সকল সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। সভায় ‘সম্ভাবনা’ এবং GEMS/Website-এ কর্মচারীদের তথ্য হালনাগাদ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান,সঞ্চালনায় ছিলেন,শোয়েব শাত-ঈল-ইভান সহকারী কমিশনার (ভূমি)বটিয়াঘাটা।জেলা প্রশাসক উপজেলার ৯টি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য বিজ্ঞান গবেষণা সরঞ্জাম বিতরণ, বটিয়াঘাটা সরকারি ডিগ্রি কলেজে প্রজেক্টর ও রিফ্লেক্টর প্রদান এবং সরকারি শিশু পরিবার (বালিকা)-এর শিশুদের মাঝে ফ্যান বিতরণ করেন।দুপুর ২টায় তিনি বটিয়াঘাটা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বিকেল ৪টায় সুরখালী ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভুক্ত বৃক্ষরোপণ ও খাল খনন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। পরে বিকেল ৫ টায় সুরখালী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।এ সময় উপস্থিত ছিলেন,বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ,উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী, কৃষক দলের সভাপতি আবুল হোসেন, ১ নং জলমা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পার্থ রায়, বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন মুন্সী এবং সাংবাদিক ইমরান হেসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.