
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি।।খুলনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান বটিয়াঘাটা উপজেলার গ্রাম পুলিশ ও দফাদার সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভা ও সাক্ষাৎ অনুষ্ঠানে মিলিত হয়েছেন।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত গ্রাম পুলিশ সদস্যদের সার্বিক খোঁজখবর নেন সংসদ সদস্য। এ সময় তিনি তাদের ব্যক্তিগত ও পেশাগত নানা সুখ-দুঃখ, সমস্যা ও চ্যালেঞ্জের কথা মনোযোগ দিয়ে শোনেন।গ্রাম পুলিশ সদস্যরা দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতা, কাজের পরিবেশ এবং সামাজিক নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো এমপি আমীর এজাজ খানের কাছে তুলে ধরেন। জবাবে তিনি গ্রামীণ আইনশৃঙ্খলা রক্ষা এবং তৃণমূল পর্যায়ে সরকারের সেবামূলক কার্যক্রম পৌঁছে দিতে গ্রাম পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।