1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

বটিয়াঘাটায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ হিসাব সহকারীদের পুরস্কার প্রদান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

 

বটিয়াঘাটা প্রতিনিধি।।খুলনার বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন “বাংলাদেশে গ্রাম্য আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” প্রকল্পের বাস্তবায়নে গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে ২০২৬) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থান্দার কামরুজ্জামান।সভায় উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের ইউপি হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটরগণ অংশগ্রহণ করেন। সভায় গ্রাম আদালতের মামলা গ্রহণ ও নিষ্পত্তি, নিষ্পত্তিকৃত মামলার নথি ব্যবস্থাপনা, গ্রাম আদালত বিষয়ক প্রচারণা বৃদ্ধি, প্রতি মাসের শেষ কর্মদিবসে মাসিক প্রতিবেদন প্রস্তুত ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে জমা প্রদানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।এছাড়াও গ্রাম আদালতের এখতিয়ার, ক্ষমতা, পরিচালন পদ্ধতি, বিচারযোগ্য ফৌজদারি ও দেওয়ানি মামলার তফসিল, উচ্চ আদালত হতে প্রাপ্ত নথি গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি ও প্রতিবেদন প্রেরণ, সদস্যদের দায়িত্ব ও কর্তব্যসহ গ্রাম আদালতের সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।সমন্বয় সভাটি সঞ্চালনা করেন বাংলাদেশ গ্রাম্য আদালতের উপজেলা সমন্বয়কারী শাহিনুর রহমান।সভা শেষে গ্রাম আদালতের কার্যক্রমের ডকুমেন্টেশন সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনায় দক্ষতার স্বীকৃতিস্বরূপ কয়েকজন হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটরকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে প্রথম স্থান অর্জন করেন ১নং জলমা ইউনিয়ন পরিষদের মোঃ নুরুল ইসলাম, দ্বিতীয় স্থান অর্জন করেন ২নং বটিয়াঘাটা সদর ইউনিয়ন পরিষদের সেলিনা খাতুন এবং তৃতীয় স্থান অর্জন করেন ৬নং বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের শম্পা সরদার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.