1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

বটিয়াঘাটায় গোবিন্দের মৃত্যু নিয়ে প্রশ্ন, স্ট্রোক নাকি অন্য কোনো কারণ?

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

 

মোঃ ইমরান হোসেন।। খুলনার বটিয়াঘাটা উপজেলার কিসমত ফুলতলা এলাকায় গোবিন্দ বাড়ৈ (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুকুরের ঘাট থেকে তাকে উদ্ধার করে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তার মৃত্যুর কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।নিহত গোবিন্দ বাড়ৈ কিসমত ফুলতা পুরাতন ভাটার মোড় সিলিন্দামারী এলাকার মৃত হরিপদ বাড়ৈর ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দ বাড়ৈর মাথায় আঘাতের চিহ্ন, পুরুষাঙ্গ দিয়ে রক্তপাত এবং মুখ দিয়ে ফেনা বের হওয়ার মতো বিষয় দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। এসব বিষয়কে কেন্দ্র করে তার মৃত্যু স্বাভাবিক, দুর্ঘটনাজনিত নাকি অন্য কোনো কারণে হয়েছে—তা নিয়ে এলাকায় আলোচনা চলছে। নিহতের একমাত্র কন্যা পূর্বা বাড়ৈ জানান, তিনি ও তার মা দেবিতলা গ্রামে মামাবাড়িতে বসবাস করেন। মাঝে মধ্যে বাবার কাছে আসেন। বুধবার সন্ধ্যায় বাবার সঙ্গে রাতের খাবার খেয়ে তিনি চলে যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পর আবার ফিরে এসে দেখেন, তার বাবা পুকুরের পানিতে পড়ে আছেন। পরে পরিচিত লোকজনকে ফোন করে ডেকে এনে তাকে উদ্ধার করা হয়। পরে ভ্যানযোগে গোবিন্দ বাড়ৈকে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার মাথার ডান পাশের উপরের দিকে আঘাতের চিহ্ন এবং পুরুষাঙ্গ দিয়ে রক্তপাতের বিষয়টি চিকিৎসকের নজরে আসে বলে জানা গেছে। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে, গোবিন্দ বাড়ৈর মৃত্যু নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। মাথায় আঘাতের চিহ্নসহ অন্যান্য বিষয় সামনে আসায় এটি স্ট্রোকজনিত মৃত্যু, দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে হয়েছে—তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.