
বটিয়াঘাটা প্রতিনিধি।। “পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার বটিয়াঘাটা থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় স্থানীয় সরকারি জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে এ সভার আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আনিসুজ্জামান।থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই রবি শংকরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মোঃ খায়রুল আনাম বিপিএম-সেবা এবং বটিয়াঘাটা থানার ওসি (তদন্ত) মোঃ শাহীনুর গোলদার।এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, জলমা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আসাবুর রহমান হাওলাদার, জনপ্রতিনিধি অশোক কুমার মন্ডল, মোঃ আশরাফুল আলম, তপতী রাণী বিশ্বাস, সাংবাদিক সুদীপ্ত বিশ্বাস শুভ, বিএনপি নেতা অশোক কুমার মন্ডল, শিউলি বিশ্বাসসহ অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় প্রধান অতিথি মোঃ আনিসুজ্জামান চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, অনলাইনে জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাস, যৌতুক ও কিশোর গ্যাং প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সমাজ থেকে অপরাধ নির্মূলে পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।