1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

বঞ্চিত তরুণ’ বিএনপি নেতাদের এনসিপিতে স্বাগত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

 

কন্ঠ প্রতিবেদন।।জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তরুণ নেতৃত্বকে বাদ দিয়ে বিএনপি ‘গডফাদারদের’ মনোনয়ন দিয়েছে। ‘বঞ্চিত তরুণ’ বিএনপি নেতাদের তারা এনসিপিতে স্বাগত জানাচ্ছেন। একইসঙ্গে বিএনপির ‘বঞ্চিত’ তরুণদের এনসিপি থেকে মনোনয়ন দেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি।

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলন এ বিষয়ে কথা বলেন এনসিপির পাটওয়ারী। দলের সদস্য সচিব আখতার হোসেনও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এর আগে গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে দলের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেন। সেখানে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে তিনটি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটি আসনে মনোনয়ন দেওয়ার কথা বলা হয়।

সে প্রসঙ্গ ধরে এনসিপির সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “একটা দুঃখজনক বিষয়। বাংলাদেশের ৫০ শতাংশ তরুণ সমাজ। মনে করেছিলাম ভালো ভালো কিছু প্রার্থী পাব। তাদের প্রার্থী তালিকা আমাদের হতাশ করেছে। অধিকাংশ জায়গায় এসেছে গডফাদার। যারা ছাত্রদল, যুবদলের তরুণ নেতৃত্ব, নতুন রাজনীতি করতে চেয়েছেন, সেখান থেকে তারা খারিজ হয়েছেন।

“আমরা আপনাদের আমাদের নমিনেশন সাবমিশনে স্বাগত জানাই। আসুন আমরা তারুণ্যভিত্তিক রাজনীতি করতে চাই।”

অবশ্য তারেক রহমান ও খালেদা জিয়াকে অভিনন্দন জানিয়েছেন পাটওয়ারী। তিনি বলেছেন, “আমরা শুনতে পেয়েছি তারেক জিয়া দেশে আসছেন, আমরা তাকে স্বাগত জানাই। যদি আরো আগে আসতেন আরো আগে ভালো হত। আসুন গণতন্ত্র চর্চা করি। একসাথে বসব। নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করব।”

খালেদা জিয়াকে অভিনন্দন জানিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, “গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে দীর্ঘদিন কারাবন্দি ছিলেন, উনি তিনটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। আমরা উনাকেও স্বাগত জানাই। আমরা এখনো বিএনপির নেতা অথবা নেত্রী হিসেবে খালেদা জিয়াকেই দেখি। আমাদের দল থেকে উনাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.