1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

ফেরি-ট্রলার সংঘর্ষে নিখোঁজ আকাশের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

 

শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে বটিয়াঘাটা উপজেলার বামনপাড়া নদীর কিনারা থেকে তার ভাসমান লাশ উ দ্ধার করা হয়। উদ্ধারের পর মরদেহ খুলনার দিকে আনা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।আকাশের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রূপসা নৌপুলিশ ফাঁড়ির এসআই শিমুল ঘোষ বলেন, বটিয়াঘাটা উপজেলার বামনপাড়া নদীর কিনারায় একটি ভাসমান লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। থানা পরবর্তীতে আমাদের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে আকাশের লাশ উদ্ধার করা হয়। তার মরদেহ নিয়ে খুলনার উদ্দেশ্যে নৌপুলিশের একটি দল ইতিমধ্যে রওনা হয়েছে।বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে একটি যাত্রীবাহি ট্রলার জেলখানা হয়ে সেনেরবাজার ঘাটের দিকে রওনা হয়। বৈরী আবহাওয়ার কারণে ফেরি-ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রলার থেকে তিনজন নদীতে পড়ে যান। দু’জনকে নদী থেকে উঠানো গেলেও রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের সাহাপাড়া এলাকার বাসিন্দা দিলীপ সরকারের ছেলে আকাশকে নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ঘটনাটি জানতে পেরে রূপসা ও সদর থানা নৌপুলিশ এবং পরবর্তীতে খুলনা ফায়ার সার্ভিস, নৌবাহিনী এবং মোংলা কোষ্টগার্ডের সদস্যরা আকাশের সন্ধানে নদীতে অভিযান চালায়। শনিবার সকালে বটিয়াঘাটা উপজেলার বামনপাড়া নদীর কিনারা থেকে স্থানীয়রা তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.