
ফুলতলা থেকে এস এম মমিনুর রহমান।।খুলনার ফুলতলা থানা পুলিশের অভিযানে সোমবার (০১ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় দামোদর মুক্তময়ী মাধ্যমিক বিদ্যালয় সামনে খুলনা যশোর গামী পাকা রাস্তার উপর টহল ডিউটি করাকালে রুবেল নামের এক ব্যক্তিকে তল্লাশি করে ৯২ বোতল ESKUF সিরাপ (১০০ এমএল)”ও ১৯ কেজি গাজা সহ তিনজনকে আটক করা হয়েছে। প্রত্যেকটির প্লাস্টিকের বোতলের গায়ে ইংরেজীতে Codeine Phosphate & Triprolidine Hydrochloride Syrup 100ml লেখা আছে।”এটাও এক ধরনের ফেনসিডিল বলে জানিয়েছেন পুলিশ।প্রথম আসামির স্বীকারোক্তিতে অপর দুই আসামিকে খুলনা সোনাডাঙ্গা থানার বসুপাড়া এতিমখানার মোড় অ্যাডভোকেট শাহিনের বাড়ি থেকে আটক করা হয়। উক্ত আসামিরা শাহিনের ভাড়াটিয়। আসামিরা হলো (১) মোঃ রবিউল ইসলাম ওরফে রুবেল (৪০)। পিতা মোল্লা আবুল কালাম আজাদ সাং কুলিয়া মধ্যপাড়া, থানা – মোল্লারহাট, জেলা বাগেরহাট। (২) মোঃ নাঈম ওরফে (ভুলু ৫০) পিতা মৃত হাদিস মিস্ত্রী। সাং রাজবাড়ী, (মদিনা রোড নম্বর ১৪) থানা সৈয়দপুর জেলা নীলফামারী। ৩। রুনা বেগম (৪৫) পিতা মৃত অহিদ শেখ। সাং গজালিয়া, থানা-মোড়লগঞ্জ, জেলা বাগেরহাট।থানা সূত্রে জানা গেছে সোমবার (০১ ডিসেম্বর) ভোররাতে ফুলতলা থানায় কর্মরত এস আই (নিঃ) মোঃ হারুন আর রশিদ জরুরি ডিউটিরত অবস্থায় সঙ্গীয় ফোর্স শুভ ঘোষ, মোঃ ইসমাইল হোসেন, ও মোঃ হেলালুজ্জামান অভিযান পরিচালনা করে উক্ত অবৈধ মাদকদ্রব্য আটক করেন।এ বিষয়ে ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জেল্লাল হোসেন জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে।এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। তিনি আরো বলেন বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ESKUF সিরাপ এর ব্যবসা করে তারা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে” যার মামলা নং ০১ তারিখ ০১/১২/২০২৫।