1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

ফুলতলা থানায় পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

 

এস এম মমিনুর রহমান।। খুলনার ফুলতলা থানায় আকস্মিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক। শনিবার ১৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে তিনি ফুলতলা থানায় আকস্মিক পরিদর্শনে করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার থানার দাপ্তরিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন। একই সঙ্গে তিনি থানায় কর্মরত অফিসার ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় পুলিশ সুপার সরকার ওমর ফারুক জনগণের সেবা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের আরও পেশাদারত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের তৎপরতা ও কর্মদক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন। আকস্মিক পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) খুলনা মোঃ খায়রুল আনাম, বিপিএম-সেবা, ফুলতলা থানার অফিসার ইনচার্জ মোঃ মারগুব তৌহিদসহ থানার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.