1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

ফুলতলায় মাদক বিক্রীর প্রতিবাদ করায় যুবক জখম

  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

 

ফুলতলা প্রতিনিধি।। ফুলতলা উপজেলা দামোদর গ্রাম এলাকায় মাদক বিক্রির প্রতিবাদ করায় নাসিম গাজী নামে এক যুবককে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে।গতকাল শনিবার দুপুর ১টার দিকে দামোদর গাজীর মোড় এলাকায় কামাল গাজীর ছেলে রাহুল গাজী মাদক বিক্রির সময় নাসিম গাজী মাদক বিক্রেতাকে বাধা দিলে এঘটনা ঘটে। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানাযায়, রাহুল গাজী বহু দিন যাবৎ মাদক কারবারি ও চোরাই মোবাইল সহ অন্যান্য চোরাই মালামাল ক্রয় বিক্রয় করে আসছে। মাদক ক্রয়বিক্রয় কালে বহিরাগত যেসব ক্রেতারা আসে এলাকার মেয়ে-ছেলেদের ইভটিজিং সহ অসভনীয় আচরণ করে, এই সকল বিষয় নিয়ে সতর্ক করায় তর্ক ও কাথাকাটাকাটির এক পর্যায় পূর্ব শত্রুতার জেরে হত্যার উদ্দেশ্য রাহুল গাজী ও পিতা কামাল গাজী নাসিমের উপর হামলা চালায়।নাসিম গাজীর ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তার স্বজনেরা তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মাথায় তার গুরতর জখম হয়েছে। এব্যাপারে ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান রাহুল ও পিতা কামাল গাজীর নাম উল্লেখ করে একটি সাধারণ ডায়রি গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.