1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

পেশাগত দায়িত্বই শেষ নয়, মানবিক চিন্তা থাকলে অসহায় মানুষের জন্য কাজ করা যায়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

 

কন্ঠ প্রতিবেদন।।খুলনা জেলার পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনাসহ জেলার পুলিশ সুপার টি,এম, মোশাররফ হোসেনের  সভাপতিত্বে জেলার মাসিক অপরাধ পর্যালোচনাসহ মিটিং অনুষ্ঠিত হয়েছে খুলনা পুলিশ সুপারের কার্যালয়ে। খুলনা জেলার পুলিশ সুপার জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা করেন।

একই সাথে জেলার সকল থানার অফিসার ইনচার্জদের উদ্দেশ্যে থানা এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রয়োজীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন এই মানবিক পুলিশ সুপার। খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন গত ০৮/০৯/২৪ তারিখে।  খুলনা জেলায় যোগদান করার পর থেকে জেলার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান এবং জননিরাপত্তা বিধানসহ আইন-শৃঙ্খলা দিয়ে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন মানবিক এই তরুণ কর্মকর্তা।

একজন পুলিশ কর্মকর্তা শুধু নাম নয় (পুলিশ সুপার,খুলনা) টি,এম,মোশাররফ হোসেন পেশাগত কাজের বাইরেও মানুষের জন্য যে অনেক কিছু করা যায় তা তিনি দেখিয়েছে অল্প সময়ে। তিনি যোগদান করার পর থেকে রাতদিন জনগণের নিরাপত্তা দিতে কাজ করে যাচ্ছেন। থানায় জিডি,অভিযোগ,মামলা করতে লাগে না কোন টাকা। বর্তমান পুলিশ সুপার খুলনা সমাজের বঞ্চিত দরিদ্রদের জন্য তিনি অনেক কাজ করে যাচ্ছেন রাতদিন।

তিনি দেখিয়ে দিয়েছেন যে কেবল পেশাগত দায়িত্বই শেষ নয়, মানবিক চিন্তা থাকলে সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষের জন্য অনেক কিছু করা সম্ভব পুলিশে চাকুরি করে। পুলিশ সুপার তিনি নিজেকে পেশাগত কর্মের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। নিজেকে বিলিয়ে দিয়েছেন সাধারণের সেবায়। সমাজ পরিবর্তনে, মানুষের কল্যাণে, মানবতার স্বার্থে পুলিশের কার্যকর ভূমিকায় অবিরাম ব্যতিক্রমী অবদান রেখে চলছেন এই পুলিশ কর্মকর্তা।

খুলনা জেলার পুলিশ সুপার একক প্রচেষ্টায় খুলনা পুলিশ লাইন্সে সহ জেলার সকল থানা গুলিতে সুন্দরকরণ করার লক্ষে কাজ করে যাচ্ছেন। মানবিক পুলিশ কর্মকর্তা ভূমিকার কারণে ইতোমধ্যে খুলনার জনগোষ্ঠীর অনেকের সামাজিক অবস্থানে পরিবর্তন এসেছে। সমাজের পিছিয়ে পড়া সাধারণ মানুষের জন্য জীবনমান উন্নয়নে ও মূলধারায় উঠিয়ে আনতে তিনি অবাক করার মতো কাজ করছেন যাচ্ছেন।

পুলিশ সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করেন এবং আজীবন রক্তদানের শপথ করেন। এ ছাড়া পুলিশ লাইন্স প্রধান ফটক, সৌন্দর্যবর্ধন, পুলিশ লাইন্স সালামি মঞ্চ এবং খুলনা পুলিশ সুপারের কার্যালয় সরাসরি পুলিশ সুপারসহ সকল অফিসারদের সাথে যে কোন সুবিধা-অসুবিধা সারসরি গিয়ে আলাপ আলোচনা করার সুযোগ করে দিয়েছেন।

খুলনা জেলার পুলিশ সুপার, চলমান বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে পুলিশ লাইন্সসহ সকল থানাতে বৃক্ষরোপণ, নিজস্ব ব্যবস্থাপনায় বৃক্ষরোপণ জন্য কাজ করে যাচ্ছে। গরীবদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন। এ রকম কাজ তিনি অনেক জায়গায়ই করেছেন। পুলিশি দায়িত্ব পালনের পাশাপাশি সমাজ ও মানুষের জন্য কাজ করা ব্যতিক্রমধর্মী চিন্তা ও ভূমিকা দেখে জেলার সকল কর্মকর্তরা সহ সাধারণ মানুষের পুলিশের প্রতি আস্থা ফিরে এসেছে। পুলিশ সম্পর্কে মানুষের যে কিছুটা নেতিবাচক ধারণা রয়েছে, তিনি তা পাল্টে দিয়েছেন। পুলিশ কতটা মানবিক, কতটা সহায়ক, কতটা প্রয়োজন, কতটা আন্তরিক এসব দেখিয়ে দিয়েছেন তিনি ইতোমধ্যে খুলনায়। পুলিশ সুপার পেশাগত দায়িত্ব পালনের শুরুতেই সাধারণ মানুষের কথা ভেবেছেন, তাদের উন্নয়নের জন্য কাজ করেছেন, এখনও বিরামহীন শ্রম দিয়ে যাচ্ছেন। তিনি ছড়াচ্ছেন মানবিকতার আলো।

খুলনা জেলার পুলিশ সুপার  টি,এম,মোশাররফ হোসেন বলেন, আমার জেলার সকল থানাগুলোতে অফিসারদের নির্দেশ দেওয়া আছে, সকল মানুষের জন্য আন্তরিকভাবে কাজ করতে হবে। কোন থানায় যেন সাধারণ মানুষ সেবা নিতে এসে কষ্ট না পায়। পুলিশ জনতা, জনতাই পুলিশ, পুলিশ সদস্যদের তিনি বলেন,মানুষের মনের ভেতর জায়গা করে নিতে হবে।

তিনি আরও বলেন,আমার জেলায় মাদক অস্ত্র বাব্যসায়ী সহ যারা এখন পর্যন্ত এমন কাজ করছেন। আপনারা এই পথ ছেড়ে ভালো দিকে আসুন আপনাদের পাশে পুলিশ সব সময় থাকবে। মাদকমুক্ত করার জন্য রাতদিন কাজ করে যাচ্ছেন এই মানবিক পুলিশ কর্মকর্তা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.