1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এফ এম এ রাজ্জাক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার বিশিষ্ট আইনজীবী,মানবাধিকার কর্মী,পাক্ষিক গণমিছিল পত্রিকার সম্পাদক এবং পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এফ এম এ রাজ্জাক গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।জানা গেছে,তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত চিকিৎসকের তত্ত্বাবধানে ভর্তি করেন।বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে পাইকগাছা ও আশপাশের এলাকার আইনজীবী, সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

দীর্ঘদিন ধরে এফ এম এ রাজ্জাক আইন পেশার পাশাপাশি মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং সাংবাদিকতার মাধ্যমে সমাজের বিভিন্ন অসঙ্গতি ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন।

তিনি পাক্ষিক গণমিছিল পত্রিকার সম্পাদক হিসেবে সমাজের বিভিন্ন সমস্যা, অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো তুলে ধরে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

স্থানীয় সচেতন মহল জানিয়েছেন, একজন সাহসী আইনজীবী ও মানবাধিকার কর্মী হিসেবে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং ন্যায়ের পক্ষে সোচ্চার ছিলেন।

এদিকে তার অসুস্থতার খবরে সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই মহান আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং তিনি যেন শিগগিরই সুস্থ হয়ে আবার সমাজ ও মানুষের কল্যাণে কাজ করতে পারেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন।

এফ এম এ রাজ্জাকের পরিবার ও শুভানুধ্যায়ীরা সকলের কাছে তার সুস্থতার জন্য দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.