
মো: শাহাদাত হোসেন,পাইকগাছা প্রতিনিধি।।পাইকগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও ভোলা নাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান সরদার এর জানাজা নামাজে হাজার হাজার মানুষের অংশগ্রহণে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।সম্প্রতি স্ট্রোক জনিত কারণে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ৯ টার দিকে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মরহুমের জানাজার নামাজ রোববার যোহর বাদ তার কর্মরত ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।জানাজা নামাজে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও খুলনা – ৬ (পাইকগাছা – কয়রা) নির্বাচনী এলাকায় বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পি, পাইকগাছা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবু সাঈদ, জেলা বিএনপির সাবেক সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামী নেতা সুপার আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাষ্টার মঈনুদ্দিন আহমদ, সাবেক ভাইস-চেয়ারম্যান মাওঃ কামাল হোসেন , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলীসহ বিভিন্ন কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়য়ের শিক্ষক সহ হাজার হাজার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাজায় অংশ গ্রহণ করেন।