
ডেস্ক রিপোর্ট।।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনার স্থানীয় জনপ্রিয় নিউজ পোর্টাল “খুলনার কন্ঠের” ভারপ্রাপ্ত সম্পাদক শাহবাজ জামান।
তিনি এক বার্তায় বলেন, ঈদ মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব, যা ত্যাগ, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়।শাহবাজ জামান তাঁর শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি ও ভালোবাসার বার্তা।
এই দিনে ধনী-গরিব, নির্বিশেষে সকল মানুষ একসঙ্গে আনন্দ ভাগাভাগি করে, যা সমাজে সাম্য ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তিনি আরও বলেন, বর্তমান সময়ে পারস্পরিক সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের চর্চা অত্যন্ত জরুরি।
ঈদের এই আনন্দ যেন সকলের জীবনে সমানভাবে ছড়িয়ে পড়ে, সেই কামনাই ব্যক্ত করেন তিনি।শেষে তিনি দেশবাসীর সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি এবং শান্তি কামনা করে সবাইকে ঈদ মোবারক জানান।