1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

নিসচার খুলনা মহানগর শাখার সভাপতি মুন্না, সাধারণ সম্পাদক সোহাগ

  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

 

কন্ঠ প্রতিবেদন।। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন প্রতিষ্ঠিত নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর খুলনা মহানগর শাখার দুই বছর মেয়াদের কার্যকরী পরিষদের (২০২৬-২৮ সালের) কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

মাহবুবুর রহমান মুন্নাকে সভাপতি ও মো. রুহুল আমিন তালুকদার সোহাগকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়।

সোমবার (৩ আগস্ট) নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় ও মহাসচিব লিটন এরশাদ স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি শেখ মনির আহমেদ মুন্না, মো. শহিদুল ইসলাম ও মো. জাকির হোসেন জমাদ্দার, সহ-সাধারণ সম্পাদক কাজী রাসেল, মো. শামীম হোসেন ও মো. আবু মুছা, অর্থ সম্পাদক নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফাতেমা-তুজ-জোহরা (লিন্ডা), দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান সোহাগ, দপ্তর সম্পাদক নাফিস ইকবাল, প্রচার সম্পাদক মোহাম্মদ মিলন, প্রকাশনা সম্পাদক রাশেদ রানা, আইন বিষয়ক সম্পাদক এম শফিউল আলম তুতি, সাংস্কৃতিক সম্পাদক মো. রাসেল ইসলাম গাজী, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল ইসলাম, মহিলা সম্পাদক সুমাইয়া আক্তার সিনথি ও যুব বিষয়ক সম্পাদক ইউসা জহীর।

এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন- শেখ মাহামুদ হাসান সোহেল, মো. আব্দুল্লাহ আল মামুন, আফজাল দেওয়ান, মো. আব্দুল্লাহ হেল শাফি, মেহেদী হাসান সবুজ, মো. ইবাদুল ইসলাম জনি, মো. শাহানুর রশীদ, জিহাদ আমীন, মনিরুল ইসলাম সাগর, নিতাই কুমার সাহা, মো. রবিউল ইসলাম তনু, জিয়াউল হক মিলন, মো. কামাল হোসেন, তানজীম আহমেদ, মো. জহির রায়হান, মো. মোশারফ হোসেন, শেখ সোহাগ, সৈয়দা সাদিয়া নার্গিস, মো. শাহ নেওয়াজ ও মো. কাজী খলিলুর রহমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.