1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

নতুনতারা ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫

 

কন্ঠ প্রতিবেদন।। নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এর ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য আয়োজন গতকাল বিকাল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত, নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নতুনতারা প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা’র পরিচালনায় কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খুলনা। ফিতা কেটে উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রধান পৃষ্ঠপোষক অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার, প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা মিনা আজিজুর রহমান, কেন্দ্রীয় আন্তর্জাতিক উপদেষ্টা সৈয়দ আশরাফ আলী, শিক্ষাবিদ প্রফেসর মোঃ আব্দুল মান্নান, কেন্দ্রীয় আন্তর্জাতিক উপদেষ্টা ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, কেন্দ্রীয় আলোকিত উপদেষ্টা পঞ্চানন মল্লিক। স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু, ধন্যবাদ বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শাখাওয়াৎ হোসেন স্বপন।এ বছর ৬ জনকে নতুনতারা বিশেষ সম্মাননা প্রদান করা হয় যথাক্রমে প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক, মিনা আজিজুর রহমান, শেখ আকতার, আজাদুল হক আজাদ, সেবাব্রত সিংহ ও এম. জামিরুল ইসলাম জামিল।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নতুনতারা মহিলা পরিষদ এর কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা দিলরুবা লিপি, কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক গাজী আব্দুল আলীম, মোঃ সাজ্জাদ হোসেন বিশ্বাস, অনিন্দ্য আনিস, শেখ মনিরুজ্জামান লাভলু, ইব্রাহিম মনির, মনিরুজ্জামান আকন, দেশ আহমেদ রাজু, অ্যাডঃ মেহেদী ইনছার, শ্রীগৌরদাস বিশ্বাস, নূপুর মিনা, সাহিত্য সম্পাদক মোঃ রহমত আলী, খুসাস প্রতিষ্ঠাতা স ম হাফিজুল ইসলাম, খুসাস সভাপতি অ্যাডঃ মোঃ জিনারুল ইসলাম, খুলনা সাহিত্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আলী হাকিম, খুলনা উন্নয়ন ফোরাম সাধারণ সম্পাদক আসিফ ইকবাল,খুলনা কবি সাহিত্যিক ফোরাম আহবায়ক আইনুল্লা পারভেজ, আলোড়ন সাধারণ সম্পাদক এম এম নজরুল ইসলাম, আমাদের কথা সভাপতি বদিউল আলম চৌধুরী, খুলনা আর্ট একাডেমির পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস, আজকের জনকথা ভারপ্রাপ্ত সম্পাদক আহমেদ হোসাইন ছানু, বাউল সংগঠনের সভাপতি মোঃ শামসুল হক, মোঃ আকরাম হোসেন মল্লিক, এস এম নাজমুল হাসান, খালেদ তারিক, নিয়াজ আহমেদ, সোনিয়া হক, ইরানি সহ দেড় শতাধিক কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.