1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

 

কন্ঠ প্রতিবেদন।।খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বুধবার (৬ মে) নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন।তিনি এদিন সকালে মীরেরডাঙ্গা মীরের বাড়ি জামে মসজিদের পুনঃনির্মাণ কাজ, তেলিগাতী বাউন্ডারি রোডের পাশে ড্রেন নির্মাণের উন্নয়ন কাজ, দৌলতপুর থানাধীন কাত্তিক কুল ঘোষ পাড়া মেইন রোড, বায়তুশ শরফ জামে মসজিদের আশ-পাশের ড্রেনের ময়লা আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন কাজ, বেলা সাড়ে ১১ টার দিকে শহীদ জিয়া কলেজের বাউন্ডারির পরের রাস্তা নির্মাণ উন্নয়ন কাজ করেছেন।তিনি দুপুরে দেয়ানা উত্তরপাড়া কবর খানা প্রাচীর নির্মাণের উন্নয়ন কাজ, দৌলতপুর থানাধীন দেয়ানা মোড়লপাড়া কবরখানা, খুলনা বিশেষায়িত হাসপাতালের পাশের বাইপাস সড়ক নির্মাণের উন্নয়ন কাজ করেন। পরে তিনি মহেশ্বরপাশা ঋষিপাড়া নাম যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন।এসময় সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার মশিউজ্জামান খান, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন ও কনজারভেন্সি অফিসার আনিসুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এছাড়া বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ মোশারফ হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, সিরাজুল হক নান্নু, রফিকুল ইসলাম শুকুর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.