
ক্রাইম রিপোর্টার।।খুলনা মহানগরীর ইসলামপুর রোড দোলখোলা বাজার এলাকায় ভোক্তা-অধিকারের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে অভিযান চালিয়ে নিউ জগন্নাথ সাতক্ষীরা ঘোষ ডেয়ারি কে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।এদিকে খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে খুলনা মহানগরীর দৌলতপুর থানার দৌলতপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে জেরিন বিউটি পার্লারকে ২ হাজার টাকা এবং চাদনী বিউটি পার্লারকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।অপরদিকে,খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামানের নেতৃত্বে খুলনা মহানগরীর দৌলতপুর থানার দৌলতপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে বগুড়া সুইটসকে ৬ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলক ভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।।